বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০১৩ সনের ৬১ নং আইনে ধারা ১১গ ও ১১ঘ এর সংযোজন ৯। উক্ত আইনের ধারা ১১খ এর পর নিম্নরূপ নূতন ধারা ১১গ ও ১১ঘ সংযোজিত হইবে, যথা:- “১১গ। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি।- প্রতারণা, দুর্নীতি বা এতদসংক্রান্ত আবশ্যকীয় ক্ষেত্রে আকস্মিক দেশত্যাগ রোধকল্পে নিবন্ধন কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহিত সমন্বয় সাধনপূর্বক ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করিবে। ১১ঘ। আদেশ জারির ক্ষমতা।- সরকার, সময় সময়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ উহা মানিয়া…