১০। ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর অধীন কোন নিবন্ধনের আবেদন অথবা ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (খ) এর অধীন কোন নিবন্ধন নবায়নের আবেদন নামঞ্জুর করা হইলে অথবা ধারা ৯ এর অধীন নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হইলে, উক্তরূপ নামঞ্জুর, স্থগিত বা বাতিল আদেশের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের নিকট আপিল করা যাইবে এবং এইক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।