৪৬।(১) সরকার নিম্নবর্ণিত যে কোন কারণে যুক্তিসঙ্গত মনে করিলে কোন লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং তদবিষয়ে কমিশনকে নির্দেশ প্রদান করিতে পারিবে, যথা :- (ক) বর্তমানে এমন ব্যক্তি যিনি লাইসেন্সের জন্য আবেদনকারী হইলে উপ-ধারা ৩৬(৩) এ উল্লিখিত কারণে তাহার আবেদন নামঞ্জুর হইত; (খ) উক্ত উপ-ধারায় উল্লিখিত অযোগ্যতা গোপন করিয়া লাইসেন্স হাসিল করিয়াছেন; (গ) লাইসেন্সে নির্দিষ্টকৃত সময়সীমার মধ্যে উহাতে উল্লেখিত সেবা প্রদান শুরু করিতে ব্যর্থ হইয়াছেন; বা (ঘ) এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের কোন বিধান বা লাইসেন্সের কোন শর্ত ভংগ করিয়াছেন। (২) উপ-ধারা (১) এর অধীন সরকারের সিদ্ধানত্দ অনুযায়ী…