৩৭। (১) এই আইন, বিধি ও প্রবিধানের সহিত সংগতিপূর্ণ যে কোন শর্ত লাইসেন্সে উল্লেখ থাকিবে এবং কোন নির্দিষ্ট পরিস্থিতি অনুসারে অতিরিক্ত শর্তও উহাতে সংযোজন কর যাইবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতার আওতায় লাইসেন্সে নিম্নলিখিত যে কোন বা সকল বিষয়ে যথাযথ শর্ত উল্লেখ করা যাইবে, যথা :- (ক) লাইসেন্সধারী কর্তৃক এই আইন, বিধি এবং প্রবিধান পালন; (খ) পল্লী এলাকায় এবং অপেক্ষাকৃত কম বসতিপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট লাইসেন্সে উল্লিখিত সেবা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে, লাইসেন্সধারীর সেবা প্রদান ক্ষমতার অনূ্যন ১০% (শতকরা দশ ভাগ) উক্ত এলাকায় সমপ্রসারণের বাধ্যবাধকতা; (গ) লাইসেন্স মঞ্জুর করার সময় বা লাইসেন্স…