১০৷ (১) কমিশনার হইবেন এমন একজন ব্যক্তি যিনি- (ক) টেলিযোগাযোগের ক্ষেত্রে অন্ততঃ ১৫ বত্সরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী; (খ) হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্যতাসহ আইন বিষয়ে ১৫ বত্সরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী বা বিচারক; (গ) ব্যবসা বাণিজ্য বা শিল্প বা অর্থ (finance) বা অর্থনীতি বা গ্রাহক স্বার্থ সংরক্ষণ বা ব্যবস্থাপনা বা প্রশাসন বিষয়ে অন্ততঃ ১৫ (পনের) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি৷ (২) এমন কোন ব্যক্তি কমিশনার নিযুক্ত হইবার বা উক্ত পদে বহাল থাকিবার যোগ্য হইবেন না, যিনি: (ক) বাংলাদেশের নাগরিক নহেন; (খ) জাতীয় সংসদ, বা কোন স্থানীয় সরকারের সদস্য নির্বাচিত হইয়াছেন বা…