২১৷ এই আইন কার্যকর হইবার সংগে সংগে- (ক) বিদ্যমান বাংলাদেশ টেলিভিশন সংগঠন, অতঃপর বিলুপ্ত সংগঠন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত সংগঠনের স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং উক্ত সম্পত্তি ও অর্থ কর্তৃপক্ষের সম্পত্তি ও অর্থ হইবে; (গ) বিলুপ্ত সংগঠনের সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, কর্তৃপক্ষের ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প হইবে; (ঘ) বিলুপ্ত সংগঠন কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা- মোকদ্দমা কর্তৃপক্ষ কর্তৃক অথবা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে এবং সেইভাবে সকল মামলা-মোকদ্দমা পরিচালিত হইবে;…