২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ; (খ) “চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (গ) “টেলিভিশন” অর্থ বাংলাদেশ টেলিভিশন; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “মহাপরিচালক” অর্থ কর্তৃপক্ষের মহাপরিচালক; (ছ) “সদস্য” অর্থ কর্তৃপক্ষের কোন সদস্য এবং চেয়ারম্যানও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে৷