১০৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবালী সাপেক্ষে, কর্তৃপক্ষ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে সভা অনুষ্ঠিত হইবে এবং চেয়ারম্যানের সম্মতিক্রমে মহাপরিচালক এইরূপ সভা আহ্বান করিবেন: তবে শর্ত থাকে যে, প্রতি দুই মাসে কর্তৃপক্ষের অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান বা তাঁহার অনুপস্থিতির ক্ষেত্রে ধারা ৬(৫) এ উল্লিখিত সদস্য, এবং অপর ২ (দুই) জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে৷ (৪) চেয়ারম্যানের অনুপস্থিতিতে ধারা ৬(৫) এ উল্লিখিত সদস্য কর্তৃপক্ষের সভার সভাপতিত্ব করিবেন৷ (৫) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে…