৬। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ১০,০০০ (দশ হাজার) কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হইবে ২০০ (দুইশত) কোটি টাকা, যাহা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (১) এ বর্ণিত অনুমোদিত বা পরিশোধিত মূলধনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন ইহার সকল বা যেকোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি, সরকারের অনুমোদনক্রমে দেশি বা বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো উৎস বা ব্যক্তি হইতে ঋণ বা অনুদান গ্রহণক্রমে…