২৭। কর্পোরেশন, প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, পরবর্তী আর্থিক বৎসরের জন্য সরকারের অনুমোদনের লক্ষ্যে বাৎসরিক বাজেট-বিবরণী পেশ করিবে যাহাতে উক্ত আর্থিক বৎসরের প্রাক্কলিত আয় ও ব্যয়ের হিসাব প্রদর্শিত হইবে।