২০। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, গ্যাস ও তেল অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বিষয়ক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ এবং ভবিষ্যত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কমিশন কর্তৃক, সময় সময়, গ্যাসের ট্যারিফ আদেশে স্থিরীকৃত অর্থ বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা কর্পোরেশন এক বা একাধিক উন্নয়ন তহবিল গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত উন্নয়ন তহবিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।