২। বিষয় প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “কর্পোরেশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা); (২) “কমিশন” অর্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন; (৩) “খনিজসম্পদ” অর্থ এইরূপ বস্তু যাহা সাধারণত প্রাকৃতিকভাবে ভূ-ত্বকের অংশ হিসাবে পাওয়া যায় বা ভূ-ত্বকের মধ্যস্থিত বা উপরিস্থ পানিতে দ্রবণীয় বা নিলম্বিত থাকে, বা উক্তরূপ বস্তু হইতে নিষ্কাশন করা যায়, এবং নিম্নবর্ণিত বস্তুসমূহও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:- (ক) সিরামিক, রিফ্রেক্টরি ও শোষণক্ষম সম্পর্কিত জিনিস তৈরিতে ব্যবহৃত ক্লে; (খ) কাঁচ তৈরির মূল উপাদান তথা রং, ইট, পানির ফিল্টারসহ…