১৯। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) তহবিল নামে একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ ও ভর্তুকি; গ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি, বিদেশি যে কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা বা অনুদান; ঘ) কর্পোরেশন কর্তৃক আদায়যোগ্য সকল ফি ও চার্জ; এবং ঙ) কর্পোরেশন কর্তৃক গৃহীত বা অর্জিত অন্যান্য অর্থ। (৩) তহবিলের অর্থ কর্পোরেশন কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৪) কর্পোরেশনের কার্যাবলি সম্পাদন…