১৭। কর্পোরেশন তেল, গ্যাস এবং খনিজসম্পদ অনুসন্ধান, আহরণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন, শোধন, মিশ্রণ, রূপান্তর, সঞ্চালন, বিপণন অথবা বিতরণ কর্মকাণ্ড এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, সঞ্চালন বিপণন ও বিতরণের লক্ষ্যে গঠিত ইহার অধীন কোম্পানির শেয়ার অথবা স্বত্ব ধারণ করিতে পারিবে।