৫৭। সিন্ডিকেট, মঞ্জুরী কমিশনের সুপারিশক্রমে এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে, বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন করিবেঃ তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত বিশ্ববিদ্যালয়ের কোন বিধি প্রণয়ন করা যাইবে না, যথাঃ-(ক) প্রয়োজনীয় সংখ্যক বিভাগ প্রতিষ্ঠা;(খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন;(গ) অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কতৃর্ক পরিচালিত পরীক্ষাসমূহের সমতা;(ঘ) ডরমিটরীতে শিক্ষকগণ এবং হলে শিক্ষার্থীদের বসবাসের শর্তাবলী;(ঙ) পরীক্ষা পরিচালনা;(চ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন;(ছ) বিশ্ববিদ্যালয় কতৃর্ক প্রদত্ত সকল ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেটের জন্য পাঠ্যসূচী…