৫৫। (১) সিন্ডিকেট, উপ-বিধি (২) হইতে (৭) এ বর্ণিত পদ্ধতিতে সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে।(২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না।(৩) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট পেশ করিতে হইবে।(৪) কোন সংবিধি অনুমোদনের জন্য প্রস্তাব প্রাপ্তির পর চ্যান্সেলর সংবিধিটি বা উহার কোন বিধান পুনঃ বিবেচনার জন্য অথবা উহাতে চ্যান্সেলর কর্তৃক নির্দেশিত কোন সংশোধন বিবেচনার জন্য প্রস্তাবসহ সংবিধিটি সিন্ডিকেটের নিকট ফেরত পাঠাইতে পারিবেন।(৫) সিন্ডিকেট কর্তৃক নির্দেশিত সংশোধনসহ বা উহা ব্যতিরেকে চ্যান্সেলরের নিকট…