৫৪। এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথাঃ-(ক) ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;(খ) প্রো-ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;(গ) জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন;(ঘ) সম্মানসূচক ডিগ্রী বা অন্য কোন সম্মাননা প্রদান;(ঙ) ফেলোশীপ, স্কলারশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন;(চ) গবেষণা কার্যক্রমে ধরন নির্ধারণ;(ছ) ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান;(জ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ;(ঝ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ;(ঞ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও…