৫৩। (১) বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষের কোন আদেশ দ্বারা সংক্ষুদ্ধ কোন ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, চ্যান্সেলরের নিকট আপীল করিতে পারিবেন।(২) চ্যান্সেলর উপ-ধারা (১) এর অধীন আপীল প্রাপ্তির পর উহার অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষকে আপীলটি কেন গৃহীত হইবে না তাহার কারণ দর্শাইবার সুযোগ দিবেন।(৩) চ্যান্সেলর উক্তরূপ আপীল সরাসরি প্রত্যাখান করিতে পারিবেন অথবা নিজে বা কোন কমিটির মাধ্যমে, আপীলকারীকে একটি শুনানির সুযোগ প্রদান করিয়া ২(দুই) মাসের মধ্যে আপীল নিষ্পত্তি করিবেন।