৫। এই আইন এবং মঞ্জুরী কমিশন আদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :- (ক) বস্ত্র বিজ্ঞান, বস্ত্র ব্যবস্থাপনা, বস্ত্র প্রকৌশল ও বস্ত্র প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা কার্যক্রম অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষা ও প্রশিক্ষণ দান, গবেষণা পরিচালনা, জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা গ্রহণ; (খ) গবেষণালব্ধ উপাত্ত, ফলাফল এবং প্রযুক্তিগত তথ্যাদি অব্যাহতভাবে সম্প্রসারণ; (গ) এই আইন বা বিশ্ববিদ্যালয় বিধি অনুসারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন; (ঘ) সংবিধিতে বিধৃত পদ্ধতিতে বস্ত্র…