৪১। (১) বিশ্ববিদ্যায়ের একটি সাধারণ তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথাঃ-(ক) সরকার ও মঞ্জুরী কমিশন প্রদত্ত অনুদান;(খ) শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন ও বিভিন্ন ফিস;(গ) সাবেক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান;(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কতৃর্ক প্রদত্ত অনুদান;(ঙ) সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে, কোন বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান;(চ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উৎসারিত আয়;(ছ) ট্রাস্ট তহবিল বা এনডাউমেন্ট ফান্ড;(জ) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উৎস হইতে আয়;(ঝ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে…