৩৯। (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত, হল, ডরমিটরী বা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত স্থানে ও শর্তাধীনে বসবাস করিবে অথবা সংযুক্ত থাকিবে।(২) বিশ্ববিদ্যালয়ের হল বিশ্ববিদ্যালয়ের বিধি দ্বারা নির্ধারিত ধরনের হইবে।(৩) বিশ্ববিদ্যালয়ের কোন হলের প্রভোষ্ট ও হাউস টিউটর এবং অন্যান্য তত্ত্বাবধায়নকারী কর্মচারী সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন।(৪) সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোন হল পরিচালিত না হইলে বিশ্ববিদ্যালয় সেই হলের অনুমোদন প্রত্যাহার করিতে পারিবে।(৫) বিশ্ববিদ্যালয় ডরমিটরী সংবিধি দ্বারা নির্ধারিত ধরনের হইবে।(৬) বিশ্ববিদ্যালয়ের ডরমিটরী…