৩১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ-(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;(গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত একজন ডীন;(ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন এইরূপ, সিন্ডিকেটের একজন সদস্য;(ঙ) একাডেমিক কাউন্সিল কতৃর্ক মনোনীত একজন অধ্যাপক;(চ) সিন্ডিকেট কতৃর্ক মনোনীত, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন প্রকৌশলী;(ছ) সিন্ডিকেট কতৃর্ক মনোনীত একজন স্থপতি বা পরিকল্পনাবিদ;(জ) বাংলাদেশ টেক্সাইল মিল্স…