৩০। অর্থ কমিটি-(ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে;(খ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন করিবে;(গ) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও তহবিল, বাজেট প্রণয়ন, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; এবং(ঘ) সংবিধি দ্বারা নির্ধারিত বা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।