২৯। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ-(ক) কোষাধ্যক্ষ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;(খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত দুইজন ডীন;(গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন এইরূপ, একজন সিন্ডিকেট সদস্য;(ঘ) মঞ্জুরী কমিশনের, পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন কর্মকর্তা;(ঙ) সরকার কতৃর্ক মনোনীত, উপ-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন প্রতিনিধি;(চ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।(২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ৩ (তিন) বৎসর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন ঃ তবে শর্ত থাকে যে, উক্ত…