২৭। (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন একটি বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে একেকটি বিভাগ গঠিত হইবে।(২) বিভাগীয় অধ্যাপকদের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ২ (দুই) বৎসর মেয়াদে ভাইস-চ্যান্সেলর কতৃর্ক একজন বিভাগীয় প্রধান নিযুক্ত হইবেন।(৩) যদি কোন বিভাগে অধ্যাপক পদমর্যাদার কেহ কর্মরত না থেকে থাকেন, তাহা হইলে ভাইস-চ্যান্সেলর, জ্যেষ্ঠতার ভিত্তিতে, সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেনঃতবে শর্ত থাকে যে,-(ক) সহযোগী অধ্যাপক পদমার্যাদার নিম্নের কোন শিক্ষককে বিভাগীয় প্রধান পদে নিযুক্ত করা যাইবে না;(খ) সহযোগী অধ্যাপক পদমার্যাদার কোন শিক্ষক কোন বিভাগে কর্মরত…