২৬। (১) বিশ্ববিদ্যালয়, প্রয়োজনবোধে, মঞ্জুরী কমিশনের সুপারিশের ভিত্তিতে, বস্ত্র ও পোশাক শিল্পের উন্নয়নে গবেষণা, টেস্টিং ও পরামর্শ প্রদানের জন্য, সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উহার হিসাবে এক বা একাধিক গবেষণা, টেস্টিং ও পরামর্শ কেন্দ্র স্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন স্থাপিত প্রত্যেক গবেষণা টেস্টিং ও পরামর্শ কেন্দ্র সংবিধি দ্বারা নির্ধারিত একজন পরিচালকসহ সংবিধি দ্বারা নির্ধারিত সংখ্যক সরকারি ও বেসরকারি সদস্য সমন্বয়ে গঠিত এবং একটি পৃথক গভর্নর বোর্ড দ্বারা পরিচালিত হইবে।