২৫। (১) বিশ্ববিদ্যালয়, প্রয়োজনবোধে, মঞ্জুরী কমিশনের সুপারিশের ভিত্তিতে ও চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, কোন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য, সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উহার এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করিতে পারিবে।(২) প্রতিটি ইনস্টিটিউট পরিচালনার জন্য একজন পরিচালকসহ পৃথক গভর্নর বোর্ড থাকিবে, যাহা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।