২৩। (১) এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি সাপেক্ষে, একাডেমিক কাউন্সিল-(ক) বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা বিষয়ক সংস্থা হইবে;(খ) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করিবে;(গ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বর্ষসূচী ও তদসম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করিবে;(ঘ) শিক্ষা প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের জন্য দায়ী থাকিবে এবং এই সকল বিষয় নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করিবে।(২) একাডেমিক কাউন্সিল, এই আইন, সংবিধি এবং ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের ক্ষমতা সাপেক্ষে, শিক্ষাক্রম(curriculum),পাঠ্যক্রম(syllabus),শিক্ষাদান, গবেষণা ও পরীক্ষার সঠিক মান নির্ধারণের জন্য প্রবিধান প্রণয়ন…