২২। (১) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা :-(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;(গ) সকল ডীন;(ঘ) সকল বিভাগীয় প্রধান;(ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক;(চ) পরিচালক (শিক্ষার্থী কল্যাণ);(ছ) পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ);(জ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক;(ঝ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;(ঞ) বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ;(ট) প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট, বাংলাদেশ (আইটিইটি);(ঠ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার…