২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অধিভুক্ত কলেজ” অর্থ বস্ত্র বিজ্ঞান, বস্ত্র ব্যবস্থাপনা, বস্ত্র প্রকৌশল ও বস্ত্র প্রযুক্তি বিষয়ে পাঠদান করা হয় এমন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কোন কলেজ, যাহা বিশ্ববিদ্যালয়ের সহিত অধিভুক্ত; (২) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৩) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৪) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৫) “উপ-কমিটি” অর্থ ধারা ৪৭ এর অধীন গঠিত কোন উপ-কমিটি; (৬) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৭) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৮ তে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের…