১৯। (১) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :-(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;(গ) কোষাধ্যক্ষ;(ঘ) মহাপরিচালক, কারিগরী শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ;(ঙ) সিন্ডিকেট কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত দুইজন ডীন;(চ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা;(ছ) সরকার কর্তৃক মনোনীত বস্ত্র বিজ্ঞান, বস্ত্র ব্যবস্থাপনা, বস্ত্র প্রকৌশল ও বস্ত্র প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে একজন প্রতিনিধি;(জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ যাঁহাদের মধ্যে একজন টেক্সটাইল শিক্ষাবিদ হইবেন;(ঝ) একাডেমিক কাউন্সিল…