১৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথাঃ-(ক) সিন্ডিকেট;(খ) একাডেমিক কাউন্সিল;(গ) অনুষদ;(ঘ) একাডেমিক কমিটি;(ঙ) অর্থ কমিটি;(চ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;(ছ) সিলেকশন কমিটি;(জ) শৃংখলা বোর্ড;(ঝ) উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি; এবং(ঞ) সংবিধির অধীন গঠিত অন্য কোন কর্তৃপক্ষ।