১৭। বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তার নিয়োগ পদ্ধতি এবং তাঁহাদের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে এই আইনের কোথাও উল্লেখ নাই, সিন্ডিকেট, সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সে সকল কর্মকর্তার নিয়োগ পদ্ধতি এবং তাঁহাদের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করিতে পারিবে।