১৪। রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিবের দায়িত্ব পালন করিবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাঁহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ডপত্র, দলিলপত্র, সাধারণ সীলমোহর ও অন্যান্য কাগজাদি রক্ষণাবেক্ষণ করিবেন; (গ) সংবিধি অনুসারে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিবেন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক তাঁহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধান করিবেন; (ঙ) সংবিধি এবং বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত বা, সময় সময়, ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব…