৮। (১) কোন ব্যক্তি বোর্ডের সদস্য হইবার যোগ্য হইবেন না বা সদস্য থাকিতে পারিবেন না, যদি তিনি- (ক) কোন সময় সরকারি চাকুরির জন্য অযোগ্য ঘোষিত বা সরকারি চাকুরি হইতে বরখাস্ত হন; (খ) নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন; অথবা (ঙ) চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পর পর ৩ (তিন)টি সভায় যোগদানে বিরত থাকেন। (২) ধারা ৫ এর উপ-ধারা (৩) এর বিধানসত্ত্বেও, সরকার লিখিত আদেশ দ্বারা সার্বক্ষণিক সদস্য বা কোন সদস্যকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে, যদি তিনি- (ক) চেয়ারম্যান বা সদস্য হিসাবে কর্মসম্পাদনে শারীরিক বা…