৬। বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) হস্তচালিত তাঁত শিল্পের জরিপ, শুমারি এবং পরিকল্পনা বা যৌক্তিক প্রবৃদ্ধি বিষয়ক কার্যক্রম গ্রহণ; (খ) হস্তচালিত তাঁত শিল্প সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ; (গ) হস্তচালিত তাঁত শিল্প সংক্রান্ত তদন্ত ও অনুসন্ধান পরিচালনা; (ঘ) হস্তচালিত তাঁত শিল্পের ইউনিটসমূহের উন্নয়ন ও উপদেশমূলক সেবা প্রদান; (ঙ) হস্তচালিত তাঁত শিল্পের সহিত সংশ্লিষ্টদের জন্য ঋণ সুবিধাদি সৃষ্টি; (চ) তাঁতী সমিতিসমূহের সহায়তায় হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়ন; (ছ)তাঁতী সমিতিসমূহের মাধ্যমে তাঁতীগণকে বস্ত্র রসায়ন, খুচরা যন্ত্রাংশ, সুতা, ইত্যাদি ব্যবহারযোগ্য দ্রব্যাদি ন্যায্যমূল্যে সরববাহের ব্যবস্থা…