৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- সার্বক্ষনিক সদস্য (ক) সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সরকার কর্তৃক, সরকারি চাকুরিতে কর্মরত ব্যক্তিগণের মধ্য হইতে, মনোনীত অনধিক ৪(চার) জন সদস্য; খণ্ডকালীন সদস্য (গ) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; (ঘ) বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার কোন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার কোন কর্মকর্তা; (চ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার কোন কর্মকর্তা; (ছ)…