২৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Bangladesh Handloom Board Ordinance,1977 (Ordinance No. LXIII of 1977), অত:পর ‘‘উক্ত Ordinance ’’ বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ তাঁত বোর্ড, অতঃপর বিলুপ্ত তাঁত বোর্ড বলিয়া উল্লিখিত, ধারা ৩(১) এর অধীন গেজেট প্রকাশিত হইবার সঙ্গে সঙ্গে, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত তাঁত বোর্ডের সকল সম্পদ, অধিকার,, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বিলুপ্ত তাঁত বোর্ডের যাবতীয় অধিকার ও স্বার্থ, সকল হিসাব বহি,…