২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ‘‘তাঁতী সমিতি’’ অর্থ এই আইনের ধারা ১১ এর অধীন নিবন্ধিত কোন তাঁতী সমিতি; (৩) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) ‘‘বোর্ড ’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ তাঁত বোর্ড; (৬) ‘‘সদস্য’’ অর্থ সার্বক্ষনিক সদস্য ব্যতীত বোর্ডের খণ্ডকালীন কোন সদস্য; (৭) ‘‘সার্বক্ষনিক সদস্য’’ অর্থ এই আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) তে উল্লিখিত কোন সদস্য; এবং (৮) ‘‘হস্তচালিত তাঁত’’ অর্থে কায়িক শ্রম দ্বারা বস্ত্র প্রস্তুতের…