১২। (১) বোর্ডের একজন সচিব থাকিবেন এবং তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) সচিব বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন এবং চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক তিনি বোর্ডের কার্য সম্পাদন করিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্য হইতে মনোনীত কোন কর্মকর্তা সচিবের দায়িত্ব পালন করিবেন।