৯। (১) সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা যেইরূপ শর্তে সরকারি যানবাহন সুবিধা প্রাপ্য হন সেইরূপ শর্তে বিচারকগণ সরকারি যানবাহন সুবিধা প্রাপ্য হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন যানবাহন সুবিধা প্রাপ্ত না হইলে বা সরকারি যানবাহন ব্যবহারের প্রয়োজন না হইলে, বিচারকগণ নিজস্ব পরিবহণ ব্যবহারের জন্য প্রতি মাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পরিবহণ ভাতা প্রাপ্য হইবেন এবং নিজস্ব মালিকানাধীন যানবাহন ব্যবহার না করিলে প্রতি মাসে ২,০০০ (দুই হাজার) টাকা প্রাপ্য হইবেন।