৮। (১) বিচারকগণ আসবাবপত্র সজ্জিত একটি উপযুক্ত বাসগৃহ প্রাপ্য হইবেন যাহা ভাড়া, পৌরকর, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলমুক্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বাসগৃহ প্রাপ্ত হইবার পূর্ব পর্যন্ত বিচারকগণ প্রতিমাসে ৫০,৬০০ (পঞ্চাশ হাজার ছয়শত) টাকা আবাসন ভাতা প্রাপ্য হইবেন।