৫। (১) বিচারকগণ প্রতি ৩ (তিন) বৎসর অন্তর অন্তর শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করিবার জন্য এক মাসের বেতনের সমপরিমাণ শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য হইবেন। (২) বিচারকগণ প্রচলিত আইন ও বিধির আওতায় প্রাপ্য ছুটিকালীন বেতনের অতিরিক্ত হিসাবে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য হইবেন।