১৬। (১) Supreme Court Judges (Remuneration and Privileges) Ordinance, 1978 (Ordinance No. XI of 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ বা সূচিত কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত, গৃহীত, জারীকৃত, প্রদত্ত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) কোনো কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পত্তি হইবে।