১৫। (১) বিচারকগণ এবং তাঁহাদের পরিবারের সদস্যগণ Special Medical Attendance Rules, 1950 এর অধীন চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রাপ্য হইবেন। (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও, বিচারকগণ ও তাঁহাদের পরিবারের সদস্যগণ নিজ বাসগৃহে চিকিৎসা সুবিধার অধিকারী হইবেন। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রদেয় চিকিৎসা সুবিধা বিচারকগণের অবসর গ্রহণ বা অন্য কোনো কারণে তাঁহাদের কর্মের অবসান হইলেও অব্যাহত থাকিবে।