১৩। বিচারকগণ প্রতি মাসে নিম্নবর্ণিত হারে নিয়ামক ভাতা (Sumptuary allowance) প্রাপ্য হইবেন, যথা:- (ক) প্রধান বিচারপতি - ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা; (খ) আপীল বিভাগের বিচারক - ৮,০০০ (আট হাজার) টাকা; এবং (গ) হাইকোর্ট বিভাগের বিচারক- ৫,০০০ (পাঁচ হাজার) টাকা।