৬। প্রাপ্যতাবিহীন ছুটি নিম্নরূপভাবে মঞ্জুর করা যাইবে, যথা :- (ক) চিকিৎসা প্রত্যয়নপত্রের (medical certificate) ভিত্তিতে; এবং (খ) চিকিৎসা প্রত্যয়নপত্র না থাকিলে, সমগ্র কর্মকালে ১ (এক) বারের জন্য অনধিক ৬ (ছয়) মাসের জন্য : তবে শর্ত থাকে যে, কোনো বিচারককে তাহার ছুটির হিসাবে জমাকৃত ছুটির অধিক অর্ধ গড় বেতনে ছুটি মঞ্জুর করা যাইবে।