৩। (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কোনো বিচারককে তাহার ইচ্ছা অনুযায়ী নিম্নবর্ণিত যেকোনো ধরনের ছুটি মঞ্জুর করা যাইবে, যথা :- (ক) পূর্ণ গড় বেতন; বা (খ) অর্ধ গড় বেতন; বা (গ) আংশিক পূর্ণ গড় বেতন এবং আংশিক অর্ধ গড় বেতন। (২) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, পূর্ণ গড় বেতনে প্রদত্ত ছুটি অর্ধ গড় বেতনে প্রদত্ত ছুটির দ্বিগুণ হিসাবে গণনা করিতে হইবে।