২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অতিরিক্ত বিচারক’ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত কোনো অতিরিক্ত বিচারক; (২) ‘অবকাশ’ অর্থ Supreme Court of Bangladesh (High Court Division) Rules, 1973 এর Chapter III এর rule 2 এবং Supreme Court of Bangladesh (Appellate Division) Rules, 1988 এর Order 2 তে উল্লিখিত অবকাশ; (৩) ‘তপশিল’ অর্থ এই আইনের কোনো তপশিল; (৪) ‘পেনশনযোগ্য কর্মকাল’ অর্থ প্রকৃত কর্মকাল এবং পূর্ণ বেতনে প্রত্যেক ছুটির মেয়াদের ৩০ (ত্রিশ) দিন অথবা প্রকৃতপক্ষে গৃহীত ছুটির পরিমাণ, উভয়ের মধ্যে যাহা নিম্নতর, ইহার অন্তর্ভুক্ত হইবে;…