১০। কোনো বিচারক অবকাশকালীন ছুটির প্রারম্ভে বা অন্তে যে কোনো প্রকার ছুটি একত্রিত করিবার অনুমতি গ্রহণ করিতে পারিবেন, তবে উভয়দিকে একত্রে ভোগ করা যাইবে না : তবে শর্ত থাকে যে, অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত বিচারকের ক্ষেত্রে উক্তরূপ অনুমতি মঞ্জুর করা যাইবে না।